শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর ফল প্রকাশ পিএসসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্ম কমিশন (পিএসসি)

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ‘সহকারী প্রকৌশলী (পুর)’ পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ মঙ্গলবার এ ফল প্রকাশ করেছে। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরও প্রকাশ করা হয়েছে পিএসসির ওয়েবসাইটে।

Md. Rashedul Alam Rasel

২০২০ সালের ৩১ অক্টোবর ‘সহকারী প্রকৌশলী (পুর)’ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬৫৫ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কিছু ডকুমেন্ট পাঠাতে হবে পিএসসিতে। সেই নির্দেশনাও দিয়েছে পিএসসি। মৌখিক পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে পিএসসি।
ফলাফল দেখুন এখানে