সমাজসেবা অধিদপ্তরের চাকরি পরীক্ষার ফল প্রকাশ
সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার ফলাফল প্রকাশ করা হয়।
তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১০ ক্যাটাগরি পদের জনবল নিয়োগের এ লিখিত পরীক্ষা ৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। সে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সার্ভারের ত্রুটিজনিত কারণে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে অধিদপ্তর জানিয়েছে। আগামীকাল মঙ্গলবার নাগাদ সার্ভার সচল হওয়া সাপেক্ষে ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তবে সমাজসেবা অধিদপ্তরের ফেসবুক পেজে ফলাফল পাওয়া যাচ্ছে।