সরকারি কর্মচারী হাসপাতাল: অপেক্ষমাণ তালিকা থেকে ৪৯ জনকে নিয়োগে সুপারিশ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পদে কৃতকার্য প্রার্থীদের প্যানেল/অপেক্ষমাণ মেধাতালিকা থেকে ৪৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএসসির নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে প্যানেল/অপেক্ষমাণ মেধাতালিকা থেকে দশম গ্রেডের সিনিয়র স্টাফ নার্স পদে ৪৯ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হলো।
সুপারিশ পাওয়া প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর: ০০২২৩০, ০০০৭১৬, ০০১২৬৪, ০০৩২২০, ০০৩১৪৩, ০০১৫৪৪, ০০২৩৬৭, ০০০৭৩৯, ০০১৯১৭, ৮০০০১৮, ০০২২৩২, ৪০০০২৪, ৫০০০১১, ৭০০০৭৫, ০০১২৩৫, ০০২১২৭, ০০৩৬৬৭, ০০৩৬০৭, ০০২৭৪৩, ০০১৫৮১, ৮০০০২৮, ০০০৬৬৩, ০০৩৬৭৭, ৭০০০০৮, ৮০০০৩৯, ০০০৪২৬, ০০৩০৩৫, ০০০১০৯, ০০৩৩৬৮, ৭০০১১৩, ০০০৫৭৪, ০০০৬৩৭, ০০৩৩১৯, ০০১৬৪২, ০০৩৫১৫, ০০০৯৫৯, ৭০০০২৩, ০০২৯৮৯, ০০৩২৭৭, ০০০৮৪৫, ০০১১২৩, ০০০৯৪৬, ০০১৪৬৭, ০০২৪০৩, ০০০৫১৩, ০০২৩২১, ০০০৩৬০৫, ০০৩৩৪৮ এবং ০০১১৫১ = ৪৯ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থীদের সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করে নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চূড়ান্ত নিয়োগ দেবে। সাময়িকভাবে সুপারিশ পাওয়া প্রার্থীদের পরবর্তী সময়ে কোনো যোগ্যতা বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি ধরা পড়লে প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল করা হবে। ক্ষেত্রবিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হবে।
স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সুপারিশ পাওয়া প্রার্থীদের নিয়োগ দেবে।