সরকারি সংস্থায় চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৪টি পদে মোট ৪ জনকে নিয়োগ দেবে তারা।

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬০ টাকা

পদের নাম: গাড়িচালক
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদের সংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: পঞ্চম শ্রেণি পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আগামী ৫ আগস্টের মধ্যে পৌঁছাতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ‘জীবনবৃত্তান্ত ছক’ পূরণপূর্বক প্রয়োজনীয় তথ্য ও সংযুক্তিসহ স্বাক্ষরযুক্ত আবেদনপত্র ই–মেইলযোগে (ই–মেইল: [email protected]) অথবা সরাসরি অথবা ডাকযোগে সচিব, ওয়ারপো, ওয়ারপো ভবন, ৭২ গ্রীনরোড, ঢাকা-১২১৫ এই ঠিকানায় অফিস চলাকালীনের মধ্যে পৌঁছাতে হবে।