সহকারী প্রোগ্রামার নেবে বিইআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘সহকারী প্রোগ্রামার’ পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। ১টি পদে আবেদনের শেষ দিন আগামী ১০ জানুয়ারি।

শিক্ষাগত যোগ্যতা

কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল

২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদনপ্রক্রিয়া

নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, টিসিবি ভবন (৪র্থ তলা), ১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’ বরাবর আগামী ১০ জানুয়ারি অফিস সময়ের মধ্যে পাঠাতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ওয়েবসাইটে www.berc.org.bd।
আবেদনের শর্তাবলি জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।