সাউথইস্ট ব্যাংক নেবে ২০০ কর্মী, আবেদন অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

বেসরকারি সাউথইস্ট ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে ক্রেডিট কার্ড বিভাগে ২০০ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: ট্রেইনি সেলস এক্সিকিউটিভ
    বিভাগ: ক্রেডিট কার্ড
    পদসংখ্যা: ২০০
    যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ/ শ্রেণি থাকা যাবে না। চাপ নিয়ে কাজের আগ্রহ থাকতে হবে। টার্গেট পূরণে সক্ষম হতে হবে। এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলের কাজে পারদর্শী হতে হবে।
    বয়স: ২০২২ সালের ৩১ মে তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহী

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১২,০০০ টাকা। টার্গেট পূরণের ওপর কমিশন রয়েছে। বছরে দুটি উৎসব বোনাস। এ ছাড়া এক বছর পর সেলস এক্সিকিউটিভ হিসেবে মাসিক বেতন ১৪,০০০ টাকা ও কার্ড প্রতি কমিশন, এর এক বছর পর ডেপুটি গ্রুপ লিডার হিসেবে মাসিক বেতন ১৬,০০০ টাকা ও কার্ড প্রতি কমিশন এবং এর এক বছর পর গ্রুপ লিডার হিসেবে মাসিক বেতন ১৮,০০০ টাকা ও কার্ড প্রতি কমিশন দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২২।