সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডে চাকরি, প্রবেশপত্র ডাউনলোড শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে (৯ম-১০ম গ্রেড) তিন ক্যাটাগরির পদের প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু প্রার্থীদের ১/৭/২০২১ হতে ২৭/৭/২০২১ তারিখের মধ্যে উল্লিখিত ওয়েবসাইট হতে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

নির্ধারিত তারিখের পরে প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।
গত ২৫/৩/২০২১ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিমতে তিনটি ক্যাটাগরির মধ্যে সহকারী ব্যবস্থাপক (ইন্টারনাল কন্ট্রোল) ও ‘রেমিট্যান্স অফিসার’ পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

এ ছাড়া উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদের নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।