সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে নবম গ্রেডে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুরে সহকারী ব্যবস্থাপক (ইন্টারনাল কন্ট্রোল), উপসহকারী প্রকৌশলী (সিভিল), রেমিট্যান্স অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডের এই ৩ পদে ৩ জন নিয়োগ পাবেন। তবে পদের সংখ্যা বাড়তে পারে। আগ্রহীরা ২৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

সহকারী ব্যবস্থাপক (ইন্টারনাল কন্ট্রোল) বেতন স্কেল ২২০০০–৫৩০৬০ টাকা, উপসহকারী প্রকৌশলী (সিভিল) বেতন স্কেল ১৬০০০-৩৮৬৪০ টাকা, রেমিট্যান্স অফিসার পদে বেতন স্কেল ১৬০০০-৩৮৬৪০ টাকা।

আবেদনের বয়স

এ বছরের ২৫ মার্চে আবেদনকারীর বয়স ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে বয়স হবে ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী ব্যক্তিরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd–এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

চাকরির বিস্তারিত দেখুন