সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের (বাংলাদেশ) নবম গ্রেডে পাঁচ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), সহকারী প্রকৌশলী (পুর), সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ও সহকারী ব্যবস্থাপক (টেকনিক্যাল) পদের মৌখিক পরীক্ষা ২৯ মার্চ শুরু হবে। পরীক্ষা চলবে ৭ এপ্রিল পর্যন্ত।
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র দেওয়া হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। পরীক্ষার্থীদের করোনা-সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এ লিংকে।