সিটি ব্যাংকে স্নাতক পাসে চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

বেসরকারি দ্য সিটি ব্যাংক লিমিটেড লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ম্যানেজার/ সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার ও ক্যাশ ম্যানেজম্যান্ট হোলসেল ব্যাংকিং পদে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৫ জুন ২০২১।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ব্যাংকিং ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।