সিলেট গ্যাস ফিল্ডের মৌখিকের তারিখ প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের চার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ সূচি প্রকাশ করা হয়। পদগুলো হলো উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ও অটোমোবাইল।
এসব পদের মৌখিক পরীক্ষা আগামী ৫-১৪ ডিসেম্বর পর্যন্ত ঢাকা লিয়াজোঁ অফিস, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, পেট্রোসেন্টার, ১৪ তলা, ৩ কারওয়ান বাজার, বা/এ, ঢাকায় নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট প্রার্থী ১৩২ জন। মৌখিক পরীক্ষাসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানা যাবে এ ওয়েবসাইটে (http://www.sgfl.org.bd)।