সেতু কর্তৃপক্ষে নিয়োগের লিখিত পরীক্ষা ৯ ও ১০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা হবে ৯ অক্টোবর (শুক্রবার)। ওই দিন সকাল ১০ টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য পদের পরীক্ষা ১০ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩ থেকে সাড়ে ৪টা পর্যন্ত নেওয়া হবে।

৯ অক্টোবর রাজধানীর তেজগাঁও কলেজ, ফার্মগেট; তেজগাঁও সরকারি হাই স্কুল, ফার্মগেট; সেন্ট্রাল উইমেন কলেজ, টিকাটুলি; হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর ও ইডেন মহিলা কলেজ, আজিমপুরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১০ অক্টোবর রাজধানীর তেজগাঁও কলেজ, ফার্মগেট; তেজগাঁও সরকারি হাই স্কুল, ফার্মগেটে; পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্যবিধি মেনে (মাস্ক বাধ্যতামূলক) পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার্থীদের কালো বল পয়েন্ট নিয়ে পরীক্ষাকেন্দ্র যেতে হবে। পেনসিল ব্যবহার করা যাবে না। পরীক্ষার কেন্দ্র তালিকা, আসন বিন্যাসসহ বিস্তারিত জানতে www.bba.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে পারেন চাকরি প্রার্থীরা।