সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিন্যান্স-পেরোল’ পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ২৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিন্যান্স-পেরোল

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ বা মাস্টার্স ডিগ্রি।

অভিজ্ঞতা: অ্যাকাউন্টিং/পেরোল স্পেশালিস্ট হিসেবে কমপক্ষে ৫ বছর চাকরির অভিজ্ঞতা।

বয়সসীমা: ২৫ জুন, ২০২১ তারিখে সর্বোচ্চ ৪০ বছর। যোগ্য প্রার্থীদের জন্য অভিজ্ঞতা ও বয়সসীমা শিথিল করা যেতে পারে।

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ এবং প্রতিষ্ঠানের রীতি অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এ পদে চাকরি পেলে।

আবেদনপ্রক্রিয়া: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ২৫ জুন বিকেল সাড়ে ৪টার মধ্যে হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, পান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, ১০৭, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫ ঠিকানায় পাঠাতে হবে। কিংবা ই-মেইল করা যাবে [email protected] ঠিকানায়।