স্কয়ারে চাকরি; নেবে অফিসার, অ্যাকাউন্টস ও কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড

বেসরকারি স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ইনফরমেটিকস লিমিটেড ‘অফিসার, অ্যাকাউন্টস’ ও ‘কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ’ পদে লোক নেবে। পদ দুটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার, অ্যাকাউন্টস
পদের সংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।

পদের নাম: কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/মার্কেটিংয়ে এমবিএসহ ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।
অভিজ্ঞতা: ক্রেডিট কালেকশনে ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ‌www.squareinformatix.com ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।