স্থাপত্য অধিদপ্তরে লোক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Md. Rashedul Alam Rasel

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তর সম্প্রতি ১২টি পদে মোট ৩৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ। পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ২৩ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে আগামী বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

পদের বিবরণ

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: দেশের যেকোনো স্থান

আবেদনের ঠিকানা

প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, স্থাপত্য ভবন, সেগুনবাগিচা, ঢাকা ১০০০।
আবেদন ফি
পোস্টাল অর্ডার/ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে ১-৬ নং পদের জন্য ১০০ টাকা, ৭-১২ নং পদের জন্য ৫০ টাকা পাঠাতে হবে। আবেদনের শেষ সময় ১৪ জানুয়ারি ২০২১।