স্নাতক পাসে চাকরি প্রিমিয়ার ব্যাংকে, বেতন ১৫ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

বেসরকারি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে লোকবল নিয়োগ করা হবে। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। ব্যাংকটিতে ‘টেম্পোরারি কন্ট্রাকচুয়াল এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ২৪ মে।

পদের নাম

টেম্পোরারি কন্ট্রাকচুয়াল এক্সিকিউটিভ (ক্রেডিট কার্ড সেলস টিম)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে প্রার্থীর তৃতীয় বিভাগ থাকা যাবে না। প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

মাসিক বেতন ১০,০০০-১৫,০০০ টাকা।