স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

ব্র্যাক ব্যাংক লিমিটেড শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ডিসি অ্যান্ড ডিআর ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট বিভাগে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ ও ‘ম্যানেজার’ পদে লোক নেবে ব্যাংকটি। যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

বিভাগের নাম: ডিসি অ্যান্ড ডিআর ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট।

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার।

যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইইই/সিএসই/ইটিই/ইসিই বিভাগে ন্যূনতম স্নাতক অথবা এমবিএ পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ৫ থেকে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ফাইল ছবি

পদের নাম: ম্যানেজার।

যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইইই/সিএসই/ইটই/ইসিই বিভাগে ন্যূনতম স্নাতক অথবা এমবিএ পাস।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ৮ থেকে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল: ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ

আগ্রহীরা ১৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।