স্নাতক পাসে হাইটেক পার্কে চাকরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হাইটেক পার্কে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৯ জুলাই।
পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী। পদের সংখ্যা ২টি।
আবেদন যোগ্যতা
এ পদে আবেদন করতে চাইলে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। বাংলা ও ইংরেজিতে দ্রুতগতিতে টাইপ করতে জানতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বেতন ও সুযোগ–সুবিধা
কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পদে বেতন ৯৩০০-২২৪৯০ টাকা পর্যন্ত। সরকারি বেতন রীতি অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের রিক্রুটমেন্ট ওয়েবসাইট থেকে।