স্পারসোর ব্যবহারিক পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার কারণে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) তিন পদের ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৩ জুলাই এই তিন পদের নিয়োগের জন্য ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা ছিল। স্পারসোর বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টেনোগ্রাফার (পিএ), লাইব্রেরি অ্যাসিসট্যান্ট কাম টাইপিস্ট এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (এলডিএ কাম টাইপিস্ট) পদের ৩ জুলাইয়ের ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হলো। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরে স্পারসোর ওয়েবসাইট www.sparrso.gov.bd –তে প্রকাশ করা হবে। প্রার্থীদের মুঠোফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও বিষয়টি জানানো হবে।