স্বাস্থ্য অধিদপ্তর নেবে কীটতত্ত্ববিদ, বেতন ১ লাখ ৬০ হাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য অধিদপ্তরের ‘ন্যাশনাল ম্যালেরিয়া এলিমিনেশন অ্যান্ড এটিডি কন্ট্রোল প্রোগ্রামে’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: কীটতত্ত্ববীদ
পদসংখ্যা: ১
যোগ্যতা: কীটতত্ত্ব বা প্রাণিবিদ্যা বিভাগে মাস্টার্স এবং কীটতত্ত্ব শাখায় ৭ বছরের কাজের অভিজ্ঞতা
বেতন: ১ লাখ ৬০ হাজার টাকা
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
যেভাবে আবেদন
ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা—ডিরেক্টর, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড লাইন ডিরেক্টর, কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি), ন্যাশনাল ম্যালেরিয়া এলিমিনেশন অ্যান্ড এটিডি কন্ট্রোল প্রোগ্রাম, হাউস নম্বর-৪৪২ (পঞ্চম তলা), রোড নম্বর-৩০, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২০৬ অথবা ই-মেইল ([email protected]) পাঠানো যাবে। আগামী ১৫ দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।