হবিগঞ্জের বাসিন্দাদের জন্য সরকারি চাকরি, পদ ৮০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সম্প্রতি রাজস্ব খাতের ৮টি পদে মোট ৮০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ১৭ আগস্ট থেকে। আবেদন করা যাবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

১. পরিবার পরিকল্পনা সহকারী-০৩
২. পরিবার পরিকল্পনা পরিদর্শক-১০
৩. পরিবার কল্যাণ সহকারী-৫৫
৪. আয়া-১৬

ফাইল ছবি

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়স

২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

ফাইল ছবি

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://dgfphab.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি

আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোন সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।

*বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।