হাঙ্গার প্রজেক্টে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: দ্য হাঙ্গার প্রজেক্টের ওয়েবসাইট থেকে নেওয়া

আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি তাদের একটি প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে ই–মেইলে পাঠাতে হবে।

  • পদের নাম: কমিউনিকেশন অ্যান্ড ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট অফিসার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস, ইনডিজাইন ও ফটোশপের কাজ জানতে হবে।
    চাকরির ধরন: ছয় মাসের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে)
    কর্মস্থল: ঢাকা
    যোগদানের সময়: ডিসেম্বর ২০২২
    বেতন: আলোচনা সাপেক্ষে

  • পদের নাম: অ্যাকাউন্টস ম্যানেজার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: সিএ ইন্টারমিডিয়েট পাস বা কোর্স শেষ করতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র পজিশনে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভ্যাট/ট্যাক্স বিষয়ে ধারণা থাকতে হবে ও কুইক বুক অনলাইন প্লাস অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানতে হবে। মাইক্রোসফট অফিসের কাজ জানতে হবে।

চাকরির ধরন: ছয় মাসের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে)
কর্মস্থল: ঢাকা
যোগদানের সময়: ডিসেম্বর ২০২২
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের দ্য হাঙ্গার প্রজেক্টের ওয়েবসাইটের এই লিংক থেকে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণ করা আবেদন ফরম [email protected] ঠিকানায় ই–মেইল করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২২।