হ্যান্ডিমামা ডট কো. লিমিটেডে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Md. Rashedul Alam Rasel

হ্যান্ডিমামা ডট কো. লিমিটেড আগামী ডিসেম্বর মাসের মধ্যে মাসিক ম্যাগাজিন চলতি ঘটনার মাধ্যমে ৫ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের চলতি ঘটনায় উল্লেখ করা পদের নাম এবং অন্যান্য তথ্য অনুসারে চাকরির আবেদনপত্র সিভিসহ ই–মেইলে পাঠানোর জন্য আহ্বান করা হচ্ছে। পাঠানো আবেদন থেকে বাছাই করে সাক্ষাৎকারের জন্য নির্বাচন করবে হ্যান্ডিমামা কর্তৃপক্ষ। সাক্ষাৎকারের পর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ডাকা হবে। প্রশিক্ষণ ও পরবর্তী যাচাই–বাছাই শেষে নির্বাচিত ব্যক্তিদের পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে।
আবেদন করতে এখনই নিচে উল্লিখিত ই–মেইল ঠিকানায় আপনার সিভি ই–মেইল করতে পারেন ২০ ডিসেম্বর ২০২০–এর মধ্যে।

পদের নাম: কাস্টমার সাকসেস এক্সিকিউটিভ

পদের সংখ্যা: ৫
চাকরির দায়িত্বসমূহ:
● কল, মেসেঞ্জার, ওয়েবসাইট বা অন্যান্য মাধ্যমে আসা গ্রাহকের সার্ভিস অর্ডার সংগ্রহ ও সিস্টেমে সংরক্ষণ করা।
● গ্রাহককে প্রয়োজনীয় তথ্য প্রদান করে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা।
● গ্রাহকের চাহিদা বুঝতে পারা এবং সে অনুযায়ী তথ্য দিয়ে সমাধান প্রদান করা।
● গ্রাহকের সমস্যা সমাধান করতে প্রতিটি কল দক্ষতার সঙ্গে পরিচালনা করা।
● গ্রাহকের জটিল সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দলের কাছে  প্রয়োজনীয় তথ্য প্রেরণ করা।
● জটিল বিষয় নিয়ে টিম লিডারকে সময়মতো রিপোর্ট করা
শিক্ষাগত যোগ্যতা: ৩–৪ বছরের স্নাতক বা সমমান ডিগ্রি/ডিপ্লোমা ডিগ্রি

অন্যান্য প্রয়োজনীয় বিষয়:
● বয়স ২১ থেকে ৩৫ বছর
● পুরুষ ও নারী আবেদন করতে পারবেন
● সেলস ও কাস্টমার সাপোর্টে অভিজ্ঞরা প্রাধান্য পাবেন
● নতুন নতুন দক্ষতা শেখার আগ্রহ থাকতে হবে
● উত্তম বিশ্লেষণী দক্ষতা থাকতে হবে

সিভি পাঠানোর বিস্তারিত:

[email protected]
হ্যান্ডি মামা সম্পর্কে:
হ্যান্ডিমামা বাংলাদেশের প্রথম অ্যাপ ও ওয়েবভিত্তিক মেইনটেন্যান্স ও হোম সার্ভিসেস কোম্পানি। ২০১৫ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত হ্যান্ডিমামা ১ লাখের বেশি বাসাবাড়িতে সেবা দিয়েছে। হ্যান্ডিমামায় রয়েছে ৩ হাজারের বেশি ভেরিফায়েড সার্ভিস প্রোভাইডার।
একটি সম্ভাবনাময় স্টার্টআপ হিসেবে হ্যান্ডিমামা ইতিমধ্যে দেশি-বিদেশি একাধিক স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছে।
ইতিমধ্যে একাধিক বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান হ্যান্ডিমামায় আর্থিক বিনিয়োগ করেছে।
আগামী ৫ বছরে বাংলাদেশের #১ হোম সার্ভিসেস কোম্পানি হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে হ্যান্ডিমামা!

আরও জানতে: www.handymama.co