১৮৪ টাঙ্গাইলবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ
টাঙ্গাইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে রাজস্ব খাতে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৪ পদে মোট ১৮৪ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১.
পরিবার পরিকল্পনা সহকারী—১
২.
পরিবার পরিকল্পনা পরিদর্শক—১
৩.
পরিবার কল্যাণ সহকারী—১৬১
৪.
আয়া—২১
আবেদনের যোগ্যতা
পরিবার পরিকল্পনা সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী ও আয়া পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের বয়স
প্রার্থীর আবেদনের বয়স গত বছরের ২৫ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dgfptan.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা।