২৫ হাজার টাকা বেতনে নারী কর্মী নেবে আরএফএল, জানতে হবে স্কুটি চালানো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরএফএল গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট ট্র্রেইনি অফিসার পদে শুধু নারীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই স্কুটি চালানোর দক্ষতা থাকতে হবে। এ পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্র্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: মার্কেটিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি বিষয়ে বিবিএ বা এমবিএ। ভালো কমিউনিকেশন স্কিল এবং চাপের মধ্যেও কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন: মাসিক ২৫,০০০ টাকা। এ ছাড়া রয়েছে মুঠোফিন বিল, ভ্রমণ ভাতা ও উৎসব বোনাস।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি ২০২২।