৩ পদে চাকরির সুযোগ সড়ক পরিবহন করপোরেশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকার

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির শূন্য পদগুলোয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩টি পদে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা—৩টি।

শিক্ষাগত যোগ্যতা: ২ বছরের অভিজ্ঞতাসহ এম কম/এমবিএ ডিগ্রি অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ বি কম বা সিএ (ইন্টারমিডিয়েট)।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: উপব্যবস্থাপক (কারিগরি)—৬টি।
শিক্ষাগত যোগ্যতা: ৫ বছরের অভিজ্ঞতাসহ যান্ত্রিক মোটরযান প্রকৌশলে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর—১৭টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান পাস।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৩ ও ২৮
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদনের শেষ সময়

২ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রত্যাশীরা।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://brtc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।