৬৫,০০০ টাকা বেতনে চাকরি, কর্মস্থল উখিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

চট্টগ্রামভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে ‘অ্যাকোয়াকালচার বিজনেস ডেভেলপমেন্ট থ্রো লোকাল সার্ভিস প্রোভাইডারস ইন কক্সবাজার’ প্রকল্পে কর্মী নিয়োগে দেবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল, অনলাইন বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট কো–অর্ডিনেটর

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: এগ্রিকালচার, অ্যাকোয়াকালচার, মেরিন সায়েন্স ও ফিসারিশ বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থার অ্যাকোয়াকালচার বা ফিসারিজ প্রজেক্টে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফটোগ্রাফি করার দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মনিটরিং রিপোর্ট, ফিল্ড ভিজিট রিপোর্ট, ইভেন্ট রিপোর্ট, কেস স্টাডি/স্টোরি, প্রেস রিলিজ ও কনটেন্ট রাইটিংয়ে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পরদর্শী হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক ( ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত)

কর্মস্থল: উখিয়া

বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৬৫,০০০ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, ভ্রমণ ভাতা ও মুঠোফোন বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?\3b9`6]1]DaA]J]p`acy[pbA]n_l^O]oZ/[ob.\b[j\b_s^o^/^=\g`pbrct`r\ybp_Aco[=c2a5a0\=ZIcOa?as`.\lap]e^i`n[b\J^mccbs[obd[.bb`j\/`eca\n\u_e]&al\p^b_J\p3) লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক (https://hotjobs.bdjobs.com/jobs/prottyashi/prottyashi123.htm) থেকে জানা যাবে।

এ ছাড়া [email protected] এই ঠিকানায় কাভার লেটার, সদ্য তোলা ছবিসহ সিভি ই-মেইল করা যাবে।

আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২২।