৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ৯ এপ্রিল
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে বাংলা পরীক্ষা। ১০০ নম্বরের এ পরীক্ষা হবে ৩ ঘণ্টায়। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লিখিত পরীক্ষার বিস্তারিত—
পরীক্ষার তারিখ: ৯, ১২, ১৬, ১৯, ২০, ২১, ২২ এবং ২৩ এপ্রিল ২০২৬
কেন্দ্র: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ
নির্দেশনাগুলো—
১.
আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
২.
পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
বিষয় অনুযায়ী পরীক্ষার তারিখ ও সময় দেখুন সংযুক্ত ছবিতে।