পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে চাকরি
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর দুটি প্রশাসনিক পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৫ মার্চ ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য/ অর্থনীতি/ পরিসংখ্যান / গণিত বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষাজীবনে সব পর্যায়ে ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ সংস্থায় সংশ্লিষ্ট কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে (জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব) ন্যূনপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তন্মধ্যে উপপরিচালক/সমমান (গ্রেড-৫) বা তদূর্ধ্ব গ্রেডে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
অনূর্ধ্ব ৫৫ বছর।
বেতন স্কেল
৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
২. পদের নাম: উপ–পরীক্ষা নিয়ন্ত্রক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষাজীবনে সব পর্যায়ে ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ সংস্থায় সংশ্লিষ্ট কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে (জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব) ন্যূনপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তন্মধ্যে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক/সমমান (গ্রেড-৭) বা তদূর্ধ্ব গ্রেডে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
অনূর্ধ্ব ৪৫ বছর।
বেতন স্কেল
৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীকে উল্লিখিত পদের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.prstu.ac.bd এর CAREER অপশনে সংরক্ষিত আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং শর্তাবলির আলোকে আবেদন করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ৫ সেট করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র অফিস চলাকালীন সময়ে উপাচার্য দপ্তর, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর সদর-৮৫০০ বরাবরে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।
আবেদন ফি
২০০ টাকা।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।