কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২০০ পদে অপেক্ষমাণ থেকে নিয়োগের নির্দেশনা

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানগুলোয় ১৩ ক্যাটাগরির ২০০টি পদে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম এবং স্বাস্থ্য সনদের মূলকপি জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে এ বিজ্ঞপ্তিতে।

কাগজপত্র জমা দেওয়ার ঠিকানা—ভোকেশনাল শাখা (৬ষ্ঠ তলা), কারিগরি শিক্ষা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে এবং তাদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র ডাকযোগে প্রেরণ করা হবে। নিয়োগপত্র জারি এবং যোগদানসংক্রান্ত নোটিশ পরবর্তী সময়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট (www.techedu.gov.bd) এ প্রকাশ করা হবে এবং আবেদনকারী প্রদত্ত মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন

পদের নাম ও বিবরণ—
১. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ১ জন
২. হিসাবরক্ষক: ৫ জন
৩. ইউডিএ কাম একাউনটেন্ট: ১ জন
৪. এলডিএ কাম স্টোরকিপার: ২ জন
৫. সহকারী কাম স্টোরকিপার: ৩ জন
৬. অফিস সহকারী কাম স্টোরকিপার: ১০ জন
৭. এলডিএ কাম-টাইপিস্ট: ২ জন
৮. অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ১৩ জন
৯. কেয়ারটেকার: ১৮ জন
১০. এলডিএ কাম ক্যাশিয়ার: ১৬ জন
১১. অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী: ১৩ জন
১২. অফিস সহায়ক: ১১৪ জন
১৩. অফিস সহায়ক/গার্ডেনার: ২ জন

আরও পড়ুন