সপ্তাহের চাকরির প্রশ্ন-৭৪
শাটল ডিপ্লোম্যাসি-ভাইকিং রো-সামার দাভোস কী
বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।
১. প্রতিবছর ‘সামার দাভোস’ সম্মেলন আয়োজন করে কোন দেশ?
ক. মালেশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. সুইজারল্যান্ড
ঘ. চীন
উত্তর: ঘ. চীন
২. যাযাবর তুয়ারেগ (Tuareg) জনগোষ্ঠীর প্রধান আবাসস্থল কোন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত?
ক. নীল নদ উপত্যকা
খ. কঙ্গো অববাহিকা
গ. সাহারা মরুভূমি
ঘ. কালাহারি মরুভূমি
উত্তর: গ. সাহারা মরুভূমি
৩. ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতা, কোন প্রকারের ডিপ্লোম্যাসির উদাহরণ?
ক. ডুয়েল ট্র্যাক ডিপ্লোম্যাসি
খ. পাবলিক ডিপ্লোম্যাসি
গ. ডিজিটাল ডিপ্লোম্যাসি
ঘ. শাটল ডিপ্লোম্যাসি
উত্তর: ঘ. শাটল ডিপ্লোম্যাসি
৪. ‘শাটল ডিপ্লোম্যাসি’র প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষ যোগাযোগ
খ. আর্থিক অবরোধ আরোপ
গ. সরাসরি দ্বিপক্ষীয় আলোচনা
ঘ. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক
উত্তর: ক. মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষ যোগাযোগ
৫. ‘শাটল ডিপ্লোম্যাসি’ শব্দটির প্রথম সার্থক প্রয়োগকারী-
ক. জিমি কার্টার
খ. উইনস্টন চার্চিল
গ. হেনরি কিসিঞ্জার
ঘ. উড্রো উইলসন
উত্তর: গ. হেনরি কিসিঞ্জার (১৯৭০-এর দশকে মধ্যপ্রাচ্যে আরব-ইসরায়েল সংঘাত নিরসনে তিনি এই বিশেষ কূটনীতির সফল প্রয়োগ করেন।)
৬. হান্টাভাইরাস (Hantavirus) প্রথম কোন দেশে শনাক্ত করা হয়?
ক. চীন
খ. দক্ষিণ কোরিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ভিয়েতনাম
উত্তর: খ. দক্ষিণ কোরিয়া (দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর নামানুসারে এই ভাইরাসের নামকরণ করা হয়েছে।)
৭. হান্টাভাইরাস সংক্রমণের প্রধান বাহক-
ক. অ্যানোফিলিস মশা
খ. ফলভোজী বাদুড়
গ. ইঁদুরজাতীয় প্রাণী
ঘ. গৃহপালিত গবাদিপশু
উত্তর: গ. ইঁদুরজাতীয় প্রাণী
৮. ‘ভাইকিং রো’ (Viking Row) কোন দেশের ফুটবল–সমর্থকদের একটি জনপ্রিয় উদ্যাপন?
ক. সুইডেন
খ. ডেনমার্ক
গ. নরওয়ে
ঘ. আইসল্যান্ড
উত্তর: গ. নরওয়ে
৯. ফিফা বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচে কোন দেশ জয় লাভ করে?
ক. তিউনিসিয়া
খ. কানাডা
গ. জাপান
ঘ. মরক্কো
উত্তর: গ. জাপান
১০. শহীদ মিনারের মূল নকশায় লাল বৃত্তটি যুক্ত করেন-
ক. হামিদুর রহমান
খ. জয়নুল আবেদিন
গ. মুস্তাফা মনোয়ার
ঘ. কামরুল হাসান
উত্তর: গ. মুস্তাফা মনোয়ার (বিখ্যাত চিত্রশিল্পী ও নকশাকার মুস্তাফা মনোয়ার ১৯৭২ সালে শহীদ মিনারে এই লাল বৃত্তটি যুক্ত করেন।)
১১. প্রখ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ারের সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় পাপেট চরিত্র-
ক. বুনো
খ. পারুল
গ. সন্তু
ঘ. টুনটুনি
উত্তর: খ. পারুল
১২. বাংলাদেশের লাল-সবুজ পতাকাবাহী সর্ববৃহৎ জ্বালানি তেলবাহী জাহাজ-
ক. এমটি বাংলার জ্যোতি
খ. এমটি ওমেরা লিবার্টি
গ. এমটি বাংলার সৌরভ
ঘ. এমভি আবদুল্লাহ
উত্তর: খ. এমটি ওমেরা লিবার্টি
১৩. বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট সবচেয়ে বেশিবার আরোহণের বিশ্ব রেকর্ডের অধিকারী-
ক. কামি রিতা শেরপা
খ. পাসং দাওয়া শেরপা
গ. নির্মল পুরজা
ঘ. তেনজিং নোরগে
উত্তর: ক. কামি রিতা শেরপা (সম্প্রতি তিনি ৩২তমবারের মতো মাউন্ট এভারেস্ট জয় করেছেন।)
১৪. ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন-
ক. রেবেকা সুলতানা
খ. ফরিদা ইয়াসমিন
গ. হাসিনা আক্তার
ঘ. শামীমা পারভীন
উত্তর: ঘ. শামীমা পারভীন
১৫. বিশ্বের বৃহত্তম সংবাদ সংস্থা কোনটি?
ক. রয়টার্স
খ. সিনহুয়া
গ. এপি
ঘ. ব্লুমবার্গ
উত্তর: ক. রয়টার্স