মিডওয়াইফ পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৫৯৮

ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ‘মিডওয়াইফ’ পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। মিডওয়াইফ পদে মোট ৫৯৮ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন

উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্দেশনা

১. নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সব সনদ, ডকুমেন্ট ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।

২. স্বাস্থ্যপরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের মনোনয়নের পূর্ববর্তী জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় মনোনীত প্রার্থীদের নিয়োগ প্রদান করবে।

আরও পড়ুন

৩. পিএসসি কর্তৃক সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের কোনো যোগ্যতা বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীর সাময়িক মনোনয়ন বাতিল করা হবে। তা ছাড়া ক্ষেত্রবিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন