জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ অনলাইনে শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। পরীক্ষার বিস্তারিত সময় ও অন্যান্য তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। পরীক্ষার্থীদের অনলাইনে এন্ট্রিকৃত বিবরণী ফরম, হিসাব বিবরণী ফরম এবং ইনকোর্স নম্বরের মূল কপি ও প্রিন্ট কপি বিষয়ওয়ারী আলাদাভাবে সিলগালা করে নিজ নিজ কলেজ, ফলাফল প্রকাশের পর ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ—

—আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম ডাউনলোড করার সময়সীমা: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১২ মার্চ ২০২৬

—আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ: ১৫ মার্চ ২০২৬

—পে স্লিপ (Pay Slip) সংগ্রহ ও সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমাদান: ১২/৩/২০২৬ থেকে ১৮/৩/২০২৬ তারিখ পর্যন্ত

নির্ধারিত ফি—

১.

তত্ত্বীয় পরীক্ষার ফি (প্রতি পূর্ণ পত্রের জন্য) ৩০০ টাকা

২.

তত্ত্বীয় পরীক্ষার ফি (প্রতি অর্থ পত্রের জন্য) ২৫০ টাকা

৩.

ব্যবহারিক পরীক্ষার ফি (প্রতি পত্র / কোর্স) ১৭৫ টাকা

8.

মৌখিক পরীক্ষার ফি (প্রতি পরীক্ষার্থী) ৩২৫ টাকা

৫.

ইনকোর্স পরীক্ষার ফি (প্রতি পরীক্ষার্থী): ৪৫০ টাকা। বিশ্ববিদ্যালয় ফান্ডে জমা হবে ১৫০ টাকা ও কলেজ ফান্ডে জমা হবে ৩০০ টাকা

আরও পড়ুন

৬.

মনোবিজ্ঞান এবং সংগীত (থিসিস/তত্ত্বীয়) বিষয়ের ব্যবহারিক পরীক্ষার রিসার্স/প্রজেক্ট ফি (প্রতি পরীক্ষার্থী) ১৩০০ টাকা। বিশ্ববিদ্যালয় ফান্ডে জমা হবে ২০০ টাকা আর কলেজের বিভাগীয় ফান্ডে জমা হবে ১১০০ টাকা

৭.

গ্রেড উন্নয়ন ফি ৬০০ টাকা

৮.

সনদ ফি ১০০০ টাকা। সাময়িক সনদ ফি ৫০০ টাকা এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা। অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থী যাঁরা পূর্বে ফরম পূরণ করেছেন, তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

৯.

কেন্দ্র ফি তত্ত্বীয় (প্রতি পরীক্ষার্থীর জন্য ৪৫০ টাকা। কলেজের অংশ ১৫০ টাকা এবং কেন্দ্রের অংশ ৩০০ টাকা

১০.

কেন্দ্র ফি ব্যবহারিক: ১৭৫ টাকা (কলেজ ফান্ডে জমা হবে)

১১.

সমাজকর্ম এবং ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ের মাঠকর্ম ফি (প্রতি পরীক্ষার্থীর জন্য) ১ হাজার ৩০০ টাকা। এর মধ্য বিশ্ববিদ্যালয় ফান্ডে জমা হবে ২০০ টাকা আর কলেজের বিভাগীয় ফান্ডে জমা হবে ১ হাজার ১০০ টাকা

*বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুন
আরও পড়ুন