নিউরোসায়েন্স হাসপাতালে এফসিপিএস দ্বিতীয় পর্বের ভর্তি, জেনে নিন আবেদনের পদ্ধতি

চিকিৎসকপ্রতীকী ছবি

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস ও সার্জনস-এর অধীনে পেডিয়াট্রিক নিউরোলজি ও ডেভেলপমেন্ট বিষয়ে এফসিপিএস ২য় পর্ব কোর্সে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী জুলাই ২০২৬ সেশনে তিন বছর মেয়াদি এফসিপিএস ২য় পর্ব (পেডিয়াট্রিক নিউরোলজি ও ডেভেলপমেন্ট) কোর্সে ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।

ভর্তির শর্ত অনুযায়ী, প্রার্থীদের জেনারেল পেডিয়াট্রিকে এফসিপিএস বা এমডি ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। সরকারি চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে ৩০ জুন ২০২৬-এর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে ন্যূনতম দুই বছরের চাকরির মেয়াদ পূর্ণ থাকতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত প্রেষণ নীতিমালা প্রযোজ্য হবে। সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

মোট ছয়জন শিক্ষার্থী (তিনজন সরকারি ও তিনজন বেসরকারি) ভর্তি করা হবে। আবেদন ফরম অফিস চলাকালীন প্রতিষ্ঠানের ৩২৪ নম্বর কক্ষ থেকে অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন

আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ—

  • আবেদন শুরু ১৭ ফেব্রুয়ারি থেকে

  • আবেদন জমার শেষ দিন: ২৫ মার্চ ২০২৬ (অফিস চলাকালীন)

  • লিখিত ও মৌখিক পরীক্ষা ২৮ মার্চ ২০২৬ সকাল ৯টায় ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে

আরও পড়ুন

আবেদনে প্রয়োজনীয় কাগজ—

আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সরকারি প্রার্থীদের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে দুই বছরের চাকরির প্রমাণপত্র, এফসিপিএস/এমডি (পেডিয়াট্রিকস) ডিগ্রি অর্জনের পর শিশু বিভাগে ন্যূনতম তিন বছরের কর্ম–অভিজ্ঞতার সনদ, বর্তমান কর্মস্থলের প্রত্যয়নপত্র, এসএসসি, এমবিবিএস, ইন্টার্নশিপ, বিএমডিসি রেজিস্ট্রেশন ও এফসিপিএস/এমডি (পেডিয়াট্রিকস) সনদের সত্যায়িত কপি, জীবনবৃত্তান্ত এবং যোগাযোগের ঠিকানা (ফোন নম্বরসহ) জমা দিতে হবে।

আরও পড়ুন