জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনাল কোর্সের আবেদনের সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৬ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রফেশনাল বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড ভর্তিতে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছ। এখন আগ্রহী শিক্ষার্থীরা ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
১ এপ্রিল ২০২৬ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (এমবিএ) ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি ১০০০ টাকা আবেদন করা কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ১৬ এপ্রিলের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।