এএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বর

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৫ জানুয়ারিছবি: এআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি), পাঁচটি আর্মি মেডিকেল কলেজ ও নেভি মেডিকেল কলেজ, চট্টগ্রাম ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

২৯ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৫ জানুয়ারি। ভর্তি পরীক্ষার ফি ১ হাজার টাকা, যা শুধু প্রিপেইড টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। এ ফি অফেরতযোগ্য।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এএফএমসির ২৯তম ব্যাচ, পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ১৩তম ব্যাচ এবং নেভি মেডিকেল কলেজ, চট্টগ্রামের দ্বিতীয় ব্যাচে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আরও পড়ুন

আবেদনের জন্য প্রার্থীকে ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় ২০২৩ সালের আগে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থাকতে হবে। পাশাপাশি এইচএসসিতে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।

সাধারণ প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ হতে হবে। এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদন করা যাবে না। ক্ষুদ্র নৃ–গোষ্ঠী ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ নির্ধারণ করা হয়েছে। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২০ বছর হতে হবে।

আরও পড়ুন

ভর্তি পরীক্ষায় কত নম্বরে—

ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর থাকবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় কমপক্ষে ৪০ নম্বর পেতে হবে। এর কম নম্বর পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে বিবেচিত হবেন।

মেধাতালিকা কীভাবে—

ভর্তি পরীক্ষায় মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার জিপিএ থেকে সর্বোচ্চ ৪০, এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে সর্বোচ্চ ৬০ এবং এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় ১০০ নম্বর থাকবে।

২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কর্তন করা হবে। এ ছাড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হবে।

আরও পড়ুন

আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু হবে ২৯ নভেম্বর দুপুর ১২টায়

  • আবেদনের শেষ সময় ৪ জানুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট

  • আবেদন ফি জমা দিতে হবে আবেদন করার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে

  • প্রবেশপত্র ডাউনলোড ও রঙিন প্রিন্ট করা যাবে ১২ থেকে ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত

  • ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি ২০২৭ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত

  • আবেদন ও আবেদনের বিস্তারিত দেখুন এখানে