বিনা মূল্যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এআই শেখার সুযোগ
ডিজিটাল মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর একটি বিনা মূল্যের অনলাইন কোর্স চালু করেছে এডুএক্স (edX)। ‘ইন্ট্রোডাকশন টু এআই ফর ডিজিটাল মার্কেটিং’ শীর্ষক কোর্সটি যৌথভাবে পরিচালনা করছে ডেভিডসন কলেজ ও গ্যালিলিও ইউনিভার্সিটি। বিশ্বের যেকোনো প্রান্তের আগ্রহীরা অনলাইনে কোর্সটি করতে পারবেন।
এই কোর্সে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ বদলে দিচ্ছে তা দেখানো হবে। বিশেষভাবে গ্রাহক সম্পৃক্ততা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কনটেন্ট তৈরি ও মার্কেটিং কৌশলে এআইয়ের বাস্তব ব্যবহার তুলে ধরা হবে।
কোর্সের মেয়াদ ও সময়—
এই পরিচিতিমূলক কোর্সটি সম্পন্ন করতে সময় লাগবে প্রায় ৩ সপ্তাহ। প্রতি সপ্তাহে গড়ে ৩–৫ ঘণ্টা সময় দিলেই কোর্স শেষ করা সম্ভব। এতে পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই।
কোর্স মডিউল—
মডিউল ১: ডিজিটাল মার্কেটিংয়ে এআইয়ের ভূমিকা
মডিউল ২: ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কার্যকর এআই প্রম্পট তৈরি
আবেদনের যোগ্যতা—
–বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী ও পেশাজীবী
–পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে
–ইন্টারনেট সংযোগ ও একটি ডিজিটাল ডিভাইস থাকতে হবে
যেসব সুবিধা মিলবে—
এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল মার্কেটিং, গ্রাহক সম্পৃক্ততা ও সোশ্যাল মিডিয়াসংক্রান্ত দক্ষতা অর্জন করতে পারবেন। কোর্সটি নিজের সুবিধামতো সময়ে শেখা যাবে। ফ্রি অডিট ট্র্যাকে কোর্স করা যাবে, তবে সার্টিফিকেট পেতে চাইলে নির্ধারিত ফি দিতে হবে।
আবেদনের নিয়ম—
আগ্রহীদের এডু এক্স (edX) প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্ট খুলে কোর্সটিতে নিবন্ধন করতে হবে। বিনা মূল্যে শিখতে চাইলে অটিড ট্র্যাক নির্বাচন করা যাবে। সার্টিফিকেটের জন্য আলাদা ফি প্রযোজ্য হবে।
আবেদনের শেষ তারিখ—
এই কোর্সে আবেদনের নির্দিষ্ট শেষ তারিখ এখনো ঘোষণা করা হয়নি।