৬৬ বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু ৩ জুলাই, আসন ৩৩৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অনুমোদিত ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি শুরু হবে আগামী ৩ জুলাই থেকে। ৯ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা তাঁদের জন্য বরাদ্দকৃত আসনে ভর্তি হতে পারবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজে দেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা ৩ হাজার ৩৩২টি (সাধারণ কোটা ৩ হাজার ২০১ জন, মুক্তিযোদ্ধা কোটা ১৩১ জন) আসনের বিপরীতে অনলাইনে আবেদন করেছেন ৬ হাজার ৩৫৪ জন। ১৩ জুন মেধা এবং প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী বর্ণিত ৩ হাজার ৩৩২ জনকে আসন বরাদ্দপূর্বক এসএমএস পাঠানো হয়। এর মধ্য বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নিশ্চায়ন করেছে ৩ হাজার ১০৮ জন।

আরও পড়ুন

অটোমাইগ্রেশন শেষে দেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অবশিষ্ট ২২৪টি আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে একইভাবে সমসংখ্যক প্রার্থী নির্বাচন করে ২০ জুন এসএমএস প্রেরণ করা হয়। শিক্ষার্থীদের নিশ্চায়নের শেষ তারিখ ২৫ জুন। নিশ্চায়ন শেষে পরবর্তী সময় কলেজভিত্তিক নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ৩ জুলাই হতে শুরু হয়ে চলবে ৯ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন