ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এসিবিএ কোর্স করার সুযোগ, জেনে নিন সব তথ্য

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)প্রথম আলো ফাইল ছবি

পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতি এবং প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে ব্যবসা পরিচালনার ধরনে প্রতিনিয়ত বড় পরিবর্তন আসছে। আজকের প্রতিযোগিতামূলক করপোরেট বিশ্বে শুধু গতানুগতিক প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে শীর্ষ অবস্থানে টিকে থাকা কঠিন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসার আধুনিক কৌশল ও ব্যবস্থাপনা সম্পর্কে নিজেকে আপডেট রাখা এখন সময়ের দাবি। কর্মজীবী পেশাজীবী, এক্সিকিউটিভ এবং ম্যানেজারদের এই চাহিদা সামনে রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) নিয়মিত পরিচালনা করে আসছে তাদের ফ্ল্যাগশিপ সার্টিফিকেট প্রোগ্রাম অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনেস্ট্রেশন (এসিবিএ)। এই কোর্সের ২৩তম ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাঁরা নিজেদের কাজের পরিধিতে সেরা পারফরম্যান্স নিশ্চিত করতে চান এবং ম্যানেজমেন্টের আধুনিক ও সর্বোত্তম অনুশীলনগুলো রপ্ত করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

কোর্সের মূল কাঠামো ও মডিউলসমূহ

মোট ৬ মাসের এই প্রোগ্রাম সাজানো হয়েছে সমসাময়িক বিজনেস মডেল ও করপোরেট চাহিদাকে মাথায় রেখে। পুরো কোর্সটি সফলভাবে সম্পন্ন করতে একজন শিক্ষার্থীকে মোট ৭টি গুরুত্বপূর্ণ মডিউল পড়তে হবে। মডিউলগুলো হলো:

১. মার্কেটিং আন্ডার ইমার্জিং এনভায়রনমেন্ট

২. অ্যাকাউন্টিং ফর ডিসিশন মেকিং

৩. ম্যানেজারিয়াল কমিউনিকেশন

৪. ম্যানেজিং এইচআর ফর এক্সেলেন্স

৫. ম্যানেজারিয়াল ফাইন্যান্স

৬. ম্যানেজিং অপারেশনস অ্যান্ড প্রজেক্টস

৭. স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড লিডারশিপ

আরও পড়ুন

ক্লাসের সময়সূচি

কর্মজীবী পেশাজীবীদের সময়ের কথা বিবেচনা করে এই কোর্সের ক্লাসগুলো সাজানো হয়েছে কেবল সপ্তাহান্তের ছুটির দিনে। আইবিএ ভবনে প্রতি শুক্র ও শনিবার এই ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। আগামী ৩ জুলাই থেকে এই ব্যাচের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি মডিউল টানা ৩ সপ্তাহ ধরে পড়ানো হবে। ক্লাস হবে শুক্রবার সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ এবং বেলা ২:১৫ থেকে বিকেল ৫:১৫ পর্যন্ত। শনিবার সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ এবং বেলা ২:০০ থেকে বিকেল ৫:০০ পর্যন্ত।

যাঁরা আবেদন করতে পারবেন

আইবিএর এই বিশেষায়িত কোর্সে অংশ নেওয়ার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও পেশাদার কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে (ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ৪.০০ এর মধ্যে অন্তত ২.০০ থাকতে হবে)। এর পাশাপাশি যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন

রিসোর্স পারসন ও মূল্যায়ন পদ্ধতি

এই কোর্সের অন্যতম বড় আকর্ষণ হলো এর শিক্ষক প্যানেল। ক্লাসগুলো পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, দেশের ভেতরের ও বাইরের বিভিন্ন নামী বিজনেস স্কুলের অধ্যাপক এবং সংশ্লিষ্ট খাতের শীর্ষস্থানীয় করপোরেট বিশেষজ্ঞ ও সফল পেশাজীবীরা। ফলে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের নানা অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। কোর্সের সার্টিফিকেট পাওয়ার জন্য নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পারফরম্যান্স মূল্যায়ন অত্যন্ত জরুরি। প্রতিটি মডিউলের জন্য চূড়ান্ত পরীক্ষাসহ ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি চালু রয়েছে। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রতি মডিউলে ন্যূনতম ৭০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কোর্সটি সফলভাবে শেষ করার পর শিক্ষার্থীদের আইবিএর পক্ষ থেকে আনুষ্ঠানিক সার্টিফিকেট প্রদান করা হবে।

আরও পড়ুন

আবেদনের প্রক্রিয়া ও শেষ সময়

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। আবেদনের অফিশিয়াল লিংক: https://acba.iba-du.edu। ২৩তম ব্যাচের জন্য আবেদনের শেষ সময় আগামী ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার। আবেদনকারীদের মধ্য থেকে কেবল সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পর্যায়ক্রমে ডাকা হবে।

কোর্স–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে এই ঠিকানায়: ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি), আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০। অথবা কল করতে পারেন ০১৭২৬৮৮৫৩২৯ বা ০১৭৬৬৯৯৩৩৯০ নম্বরে। ই–মেইল: [email protected], ওয়েবসাইট: www.iba-du.edu।

নিজের ক্যারিয়ারকে শীর্ষ নেতৃত্বে নিয়ে যেতে এবং আধুনিক করপোরেট চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে আইবিএর এই এসিবিএ কোর্সটি আপনার জীবনের অন্যতম সেরা একটি সিদ্ধান্ত হতে পারে।

বিজ্ঞপ্তি: https://iba-du.edu/upload_images/ACBA_AdNoticeBatch_23.pdf