মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিংয়ে ডিপ্লোমার সুযোগ, যোগ্যতা এসএসসি পাস

ভর্তির আবেদনপত্র, সেন্টার ফি ও আনুষঙ্গিক খরচ বাবদ ৭০০ টাকা মাত্র (অফেরতযোগ্য) নগদ পরিশোধ করে আবেদনপত্র ও প্রসপেক্টাস সংগ্রহ করতে হবেছবি: সংগৃহীত

অ্যারো মেডিকেল ইনস্টিটিউট (এএমআই) বিএএফ-এ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার বছর ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং (এমএটিসি) কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু  হয়েছে। এটি বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিত্সা অনুষদে নিয়ন্ত্রিত। বাংলাদেশ বিমানবাহিনীর পরিচালিত একটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান।

ভর্তির যোগ্যতা

১.  প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২. ২০২১ থেকে ২০২৫ সালের সময়ের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ন্যূনতম জিপিএ ৩.০ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে।

৩. উল্লিখিত পরীক্ষায় আবশ্যিকভাবে জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ২.০ পয়েন্ট হতে হবে।

আবেদনপত্র সংগ্রহ

ভর্তির আবেদনপত্র, সেন্টার ফি ও আনুষঙ্গিক খরচ বাবদ ৭০০ টাকা মাত্র (অফেরতযোগ্য) নগদ পরিশোধ করে আবেদনপত্র ও প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে। ডিপ্লোমা কোর্স চলাকালীন সময়ে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরও পড়ুন

আবেদনপত্র সংগ্রহ, জমা ও প্রবেশপত্র সংগ্রহের স্থান

১. অ্যারো মেডিকেল ইনস্টিটিউট বিএএফ, বিমানবাহিনী ঘাঁটি বীরউত্তম এ কে খন্দকার, ঢাকা সেনানিবাস।

২.চিকিত্সা বহর বিমানবাহিনী ঘাঁটি বাশার, ঢাকা সেনানিবাস ।

৩.বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক, পতেঙ্গা চট্টগ্রাম।

৪. বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর সেনানিবাস।

আরও পড়ুন
২০২১ থেকে ২০২৫ সালের সময়ের মধ্যে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৩ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ২ পয়েন্ট হতে হবে
ছবি: সংগৃহীত

আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে

১. এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত কপি।

২. এসএসসি নম্বর পত্রের সত্যায়িত কপি।

৩. প্রশংসাপত্রের সত্যায়িত কপি।

৪. নাগরিক সনদের সত্যায়িত কপি।

৫. সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে নির্ভরশীল হলে প্রত্যয়নপত্র।

৬. পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি- চার কপি।

আরও পড়ুন

ভর্তির বিস্তারিত তথ্য

১. আবেদনের সংগ্রহের তারিখ : ৫ অক্টোবর থেকে ২৯ জানুয়ারি ২০২৬।

২. আবেদনের জমার শেষ তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬।

৩. প্রবেশপত্র সংগ্রহের তারিখ: ১৬-২০ ফেব্রুয়ারি ২০২৬।

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.baf.mil.bd, http://mats.baf.mil.bd

আরও পড়ুন