ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭। সাধারণ জ্ঞান: বিজ্ঞান—গ্লুকোজ তৈরি হয় জীবকোষ থেকে

সাধারণ জ্ঞান: বিজ্ঞান

প্রশ্ন: পৃথিবীর উপগ্রহ কয়টি?

উত্তর: একটি, তা হলো চাঁদ।

প্রশ্ন: ওজোন কী? 

উত্তর: ওজোন একটি গ্যাস, যা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে।

প্রশ্ন: ভূমিকম্প কাকে বলে?

উত্তর: পৃথিবীর প্লেটগুলো একটি আরেকটির সঙ্গে ধাক্কা লেগে কেঁপে ওঠে, একেই 

ভূমিকম্প বলে।

প্রশ্ন: বাংলাদেশের কোথায় চুনাপাথর 

পাওয়া যায়? 

উত্তর: সিলেটে।

আরও পড়ুন

প্রশ্ন: কত বছর আগে মহাবিস্ফোরণ 

সংঘটিত হয়?

উত্তর: কোটি কোটি বছর আগে।

প্রশ্ন: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কোটি কিলোমিটার?

উত্তর: ১৫ কোটি কিলোমিটার।

প্রশ্ন: সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়?

উত্তর: ১৩ লাখ।

প্রশ্ন: জীবকোষ তৈরি হয় কী থেকে? 

উত্তর: গ্লুকোজ।

প্রশ্ন: ভূপৃষ্ঠের সবচেয়ে কাছে বায়ুমণ্ডলের নাম কী? 

উত্তর: ট্রপোস্ফিয়ার।

প্রশ্ন: বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ?

উত্তর: ভারত মহাসাগর।

প্রশ্ন: চুনাপাথরের আরেক নাম কী?

উত্তর: ক্যালসিয়াম কার্বোনেট।

প্রশ্ন: পলিথিন তৈরি করা হয় কী থেকে? 

উত্তর: পেট্রোলিয়াম।

প্রশ্ন: সূর্য থেকে আমরা কোন ভিটামিন পাই?

উত্তর: ভিটামিন ডি।

প্রশ্ন: কীভাবে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে?

উত্তর: মহাবিস্ফোরণের মাধ্যমে।

প্রশ্ন: কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে? 

উত্তর: প্রায় সাড়ে চার বিলিয়ন বছর।

*অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ
হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা