হলিক্রস কলেজে একাদশে ভর্তির ফল প্রকাশ

হলিক্রস কলেজ
ছবি: ওয়েবসাইট

২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ করেছে রাজধানীর হলিক্রস কলেজ। আজ বুধবার এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আজ বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পারমিট স্লিপ দেখিয়ে ফরম সংগ্রহ করতে হবে। অভিভাবকেরাও পারমিট স্লিপ দেখিয়ে ফরম সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন

চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী ও অভিভাবকদের আগামী ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ১টার মধ্যে শিক্ষার্থীকে নিজে উপস্থিত থেকে ভর্তি কার্যত্রুম সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন

ভর্তির সময় শিক্ষার্থীদের যা আনতে হবে

  • পারমিট স্লিপের কপি

  • অনলাইন ট্রান্সক্রিপ্টের কপি

  • মূল প্রবেশপত্র

  • এক কপি পাসপোর্ট সাইজের ছবি

  • ভর্তি নিশ্চিত করার জন্য অবশ্যই মূল প্রবেশপত্র জমা দিতে হবে।

  • ভর্তির ফলাফল দেখুন এখানে

আরও পড়ুন