ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় বাড়ছে, ফেসবুকে জানালেন শিক্ষামন্ত্রী

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের সময়সীমা বাড়ছে। ২৫ নভেম্বর ২০২৬ আবেদনের সময় শেষ হওয়ার কথা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আবেদনের সময় আরও দুদিন বৃদ্ধি করা হবে। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে ১১ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের সর্বশেষ তারিখ ২৫ নভেম্বর। ওই দিন রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে আবেদন প্রক্রিয়া। তবে শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী আরও দুদিন সময় বাড়ালে ২৭ নভেম্বর পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। যদিও বিশ্ববিদ্যালয় থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিষয়ক ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সূচি

*আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর
*বিজ্ঞান ইউনিট ১২ ডিসেম্বর
*কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর
*চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং
*ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর

আরও পড়ুন