ঢাবি আইবিএতে পোশাক ব্যবসায় পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, নেই টিউশন ফি
তৈরি পোশাকশিল্পে দক্ষ ব্যবস্থাপক তৈরির লক্ষ্যে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্ট বিজনেস (পিজিডি–জিবি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। ৯ মাস মেয়াদি এ প্রোগ্রামে আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
সফল প্রার্থীদের টিউশন ফি সম্পূর্ণ মওকুফের পাশাপাশি আর্থিক ভাতা দেওয়া হবে। প্রোগ্রামটি তিনটি মডিউলে পরিচালিত হবে। প্রথম মডিউলে ব্যবসার কার্যক্রমভিত্তিক ব্যবস্থাপনার মৌলিক বিষয়গুলো শেখানো হবে। দ্বিতীয় মডিউলে শিল্প ও বাণিজ্য–সম্পর্কিত বিষয় এবং তৃতীয় মডিউলে শিল্পসংক্রান্ত বিষয়ে ব্যবহারিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দেশের অন্যতম বৃহৎ রপ্তানি খাত। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ ব্যবস্থাপকের প্রয়োজন রয়েছে। সে লক্ষ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় এ প্রোগ্রাম পরিচালনা করছে।
অভিজ্ঞ আবেদনকারীদের জন্য শুক্র ও শনিবার অথবা সপ্তাহের অন্যান্য দিনে সন্ধ্যার পর ক্লাস অনুষ্ঠিত হবে। আর নবীন আবেদনকারীদের ক্লাস হবে সপ্তাহের কর্মদিবসের সন্ধ্যা এবং প্রয়োজনে সপ্তাহান্তের যেকোনো সময়ে।
আবেদনের জন্য যোগ্যতা
শিক্ষার যেকোনো ক্ষেত্র থেকে ৪.০-এর মধ্যে কমপক্ষে ২.৫০ সিজিপিএসহ একটি স্নাতক ডিগ্রি অথবা তার সমমান। ক্লাস বা ডিভিশন সিস্টেমের ক্ষেত্রে উল্লিখিত সিজিপিএর সমমান হতে হবে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে জিপিএ-৫.০০-এর মধ্যে কমপক্ষে ২.৫ থাকতে হবে। ক্লাস বা ডিভিশন সিস্টেমের ক্ষেত্রে উল্লিখিত সিজিপিএর সমমান থাকতে হবে।
অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে রেডিমেড গার্মেন্টস সেক্টরে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতাহীন প্রার্থীরা ফ্রেশার প্রার্থীর হিসেবে আবেদন করতে পারবেন।
আবেদন করার তারিখে প্রার্থীর বয়স ৪৮ বছরের বেশি হবে না।
এর আগে যাঁরা এসইআইপির আওতায় কোনো প্রোগ্রামে তালিকাভুক্ত ছিলেন, তাঁরা আবেদন করতে পারবেন না।
অভিজ্ঞ আবেদনকারীদের জন্য শুক্র ও শনিবার অথবা সপ্তাহের অন্যান্য দিন সন্ধ্যার পর ক্লাস অনুষ্ঠিত হবে। আর নবীন আবেদনকারীদের ক্লাস হবে সপ্তাহের কর্মদিবসের সন্ধ্যা এবং প্রয়োজনে সপ্তাহান্তের যেকোনো সময়ে।
আবেদনের প্রক্রিয়া
যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা ১৯ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত আবেদন ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের লিংক পেতে এখানে ক্লিক করুন।
লিখিত ভর্তি পরীক্ষা: আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় যাঁরা একটি ন্যূনতম কোয়ালিফায়িং মার্ক পাবেন, তাঁদের সাক্ষাৎকারের জন্য ঢাকা হবে।
আবেদনপদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।