একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজে ভর্তি তথ্য

ময়মনসিংহ নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ২০২৫ সালে পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ১০ জুলাই। এখন শুরু হবে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া। এবারও আগের নিয়মেই আবেদন গ্রহণ ও ভর্তির কাজটি করা হবে। একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না (ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান আদালতের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা নিয়ে আসছে)। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তির আবেদনের যোগ্যতা হিসেবে বিভিন্ন কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার জন্য বিভিন্ন ধরনের জিপিএ চাওয়া হয়।

* ময়মনসিংহ নটর ডেম কলেজ—

ময়মনসিংহ নটর ডেম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তির যোগ্যতা প্রকাশ করেছে। কলেজ কোড ৭৩১৪। ইআইআইএন ১৩৭০৩১।

অনলাইনে ভর্তির যোগ্যতা—

১. বিজ্ঞান শাখা (উচ্চতর গণিতসহ)- জিপিএ ৪.৭০,

২. মানবিক শাখা- জিপিএ ৩.৫০,

৩. ব্যবসায় শিক্ষা শাখা- জিপিএ ৩.০০,

৪. বিজ্ঞান শাখা থেকে মানবিক অথবা ব্যবসায় শিক্ষা শাখা- জিপিএ ৪.০০।

আরও পড়ুন

ভর্তি বিষয়ে যোগাযোগ: নটর ডেম কলেজ ময়মনসিংহ, বাড়েরা, ঢাকা বাইপাস মোড়, ময়মনসিংহ। ফোন-০১৮০৫০০৩১৭৭। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

* সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ—

সামসুল হক খান স্কুল অ্যান্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তির যোগ্যতা প্রকাশ করেছে। কলেজ কোড ১০৬২। ইআইআইএন ১০৭৯১৫।

অনলাইনে ভর্তির যোগ্যতা:—

১. বিজ্ঞান শাখা- জিপিএ ৪.৮৩,

২. মানবিক শাখা- জিপিএ ৪.০০,

৩. ব্যবসায় শিক্ষা শাখা- জিপিএ ৩.৫০

ভর্তির আসন সংখ্যা—

১. বিজ্ঞান শাখা- ৭৭৫টি

২. মানবিক শাখা- ১৬০টি

৩. ব্যবসায় শিক্ষা শাখা- ৩০০টি।

ভর্তি বিষয়ে যোগাযোগ: সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, মাতুয়াইল, ডেমরা, ঢাকা। ফোন-০১৮১৫৫৮৮৬৩০। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

আরও পড়ুন
আরও পড়ুন