একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রবাসীর সন্তানসহ ৪ ধরনের শিক্ষার্থীদের জন্য বিশেষ কোটা

প্রথম আলো ফাইল ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এ কোটায় ভর্তির জন্য আবেদন করতে পারবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীসহ প্রবাসীদের সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী, খেলধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা। এ আবেদন করতে হবে ম্যানুয়ালি।

গতকাল রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কেবল তারাই সংশ্লিষ্ট বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রবাসীদের সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বা খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।

আরও পড়ুন

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গত বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) শুরু হয়েছে। চলবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষ করে ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরু হবে। ভর্তি ওয়েবসাইটে দেওয়া পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। ভর্তির যোগ্যতা অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। আবেদন ফি ২২০ টাকা।

আরও পড়ুন