নেটফ্লিক্সে ইন্টার্নশিপ, যুক্তরাষ্ট্র–ভারত–পোল্যান্ড–জাপানে কাজ, সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদেরও

নেটফ্লিক্সছবি: রয়টার্স

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের ইন্টার্নশিপ কর্মসূচি চালু করেছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রযুক্তি, ব্যবসা, বিনোদন, কনটেন্ট, কৌশল, বিপণন ও প্রোগ্রাম ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ থাকছে।

নেটফ্লিক্সের ইন্টার্নশিপ সাধারণত ১২ সপ্তাহের গ্রীষ্মকালীন কর্মসূচি। যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড ও জাপানে এসব ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। বেশির ভাগ পদ ইঞ্জিনিয়ারিং এবং ডেটা ও ইনসাইটস বিভাগে হলেও অন্যান্য বিভাগে সুযোগ রয়েছে।

আরও পড়ুন

বাস্তব প্রকল্পে কাজের সুযোগ

ইন্টার্নরা নেটফ্লিক্সের বিভিন্ন দলের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাবেন। তাঁদের বাস্তব প্রকল্পে যুক্ত করা হবে, যাতে পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানটির কাজের ধরন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা যায়।

অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে পরামর্শ ও মেন্টরশিপ পাওয়ার সুযোগও থাকবে। পাশাপাশি প্রযুক্তি ও বিনোদনশিল্প সম্পর্কে জ্ঞান বাড়াতে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমে অংশ নিতে পারবেন ইন্টার্নরা।

আরও পড়ুন

কারা আবেদন করতে পারবেন

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এসব ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। পদভেদে স্নাতক, স্নাতকোত্তর বা ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থীদের যোগ্যতা বিবেচনা করা হবে।

তবে প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত রয়েছে। নির্বাচিত ইন্টার্নদের সংশ্লিষ্ট দেশের কর্মস্থলে গিয়ে কাজ করতে হবে। সাধারণত পুরো ১২ সপ্তাহের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রার্থীদের প্রস্তুত থাকতে হবে।

ইন্টার্নশিপ হবে বেতনসহ

নেটফ্লিক্সের ইন্টার্নশিপগুলো বেতনসহ এবং সাধারণত কমপক্ষে ১২ সপ্তাহের। ইন্টার্নরা প্রতিষ্ঠানের পূর্ণকালীন কর্মীদের মতো কাজের পরিবেশের অভিজ্ঞতা পাবেন এবং তাঁদের আগ্রহ ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দল ও প্রকল্পে যুক্ত করা হবে।

আবেদনের নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।