ডেন্টালে ২৫টি আসন ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসক
প্রতীকী ছবি

দেশের সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলোয় শূন্য আসনে তৃতীয় দফায় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে। অপেক্ষমাণ এ তালিকা থেকে ২৫ জনকে সরকারিভাবে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২২-২৩ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে তৃতীয় দফায় স্বয়ংক্রিয় অভিপ্রায়ণ (মাইগ্রেশন) শেষে অপেক্ষমাণ তালিকা থেকে মোট ২৫ জন শিক্ষার্থীকে সরকারিভাবে ভর্তির জন্য মনোনীত করা হলো। মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হওয়া কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ৮ থেকে ১৬ আগস্টের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তি হওয়া কলেজ থেকে বদলি/মাইগ্রেশন করা কলেজে ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এ সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ হতে তাঁর ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।’

আরও পড়ুন
আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে যাঁরা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের নির্বাচিত মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তরে ৮ থেকে ১৬ আগস্টের মধ্যে যোগাযোগ করে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অপেক্ষমাণ তালিকা ও মাইগ্রেশনের ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট হতে জানা যাবে।