রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি: প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদন শেষ আজ রাতে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে লাইন করে পরীক্ষাকেন্দ্রে ঢুকছেন শিক্ষার্থীরাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদন শেষ হচ্ছে আজ সোমবার (২৯ জানুয়ারি)। এর আগে প্রাথমিকে আবেদন শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার (২৬ জানুয়ারি) এ ফল প্রকাশের পর চূড়ান্ত আবেদন শুরু হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এর জন্য প্রাথমিক আবেদনকারীর মধ্য হতে এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে। একই জিপিএ পাওয়া একাধিক প্রার্থীর ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হয়েছে। উল্লেখ্য, ‘বি’ ইউনিটের বাণিজ্য ও বিজ্ঞান শাখার সবাই প্রাথমিক আবেদনকারী চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হয়েছেন।

প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৪.৮৩, মানবিক ৪.৩৩ এবং ব্যবসায় শিক্ষা ৪.৬৭। ‘বি’ ইউনিটে মানবিক ৪.৫৮। আর ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৭, মানবিক ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা ৫.০০।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্ত আবেদনকালে ওয়েবক্যাম যুক্ত কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে সেলফির মাধ্যমে আবেদনকারীর ছবি প্রদান করতে হবে। সেলফির মাধ্যমে প্রদত্ত ছবিটি পরবর্তীতে আবেদনকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহার করা হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি

এবার তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৫ মার্চ ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৬ মার্চ ‘এ’ ইউনিট (মানবিক) ও ৭ মার্চ ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা চার শিফটে

ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট চার পালায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সংখ্যা বিভাগ

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০।

এ ছাড়া ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। এ ছাড়া ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্তও প্রযোজ্য হবে।

পরীক্ষার হলে যে যে নিষেধাজ্ঞা

পরীক্ষাকক্ষে কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস (মুঠোফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি) সঙ্গে রাখা যাবে না।

আরও পড়ুন

ফলাফল, ভর্তি ও ক্লাস কবে

২০২৪ সালের ২৫ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ভর্তি চলবে আগামী ১০ মে থেকে ২০ জুন পর্যন্ত। এ ছাড়া ১ জুলাই থেকে ক্লাস শুরু।

পরীক্ষার হলে যেসব নিষেধাজ্ঞা

পরীক্ষাকক্ষে কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস (মুঠোফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি) সঙ্গে রাখা যাবে না।

চূড়ান্ত আবেদনের সময়সূচী—

*প্রথম পর্যায়: ২৬ জানুয়ারি দুপুর ১২টা হতে ২৯ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত
*দ্বিতীয় পর্যায়: ১ ফেব্রুয়ারি দুপুর ১২টা হতে ৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত
*তৃতীয় পর্যায়: ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা হতে ৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত
*চতুর্থ পর্যায়: ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা হতে ১১ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।

আরও পড়ুন
আরও পড়ুন