রুয়েটে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শেষেও ১৫৫ আসন ফাঁকা, তৃতীয় পর্যায়ে ভর্তির তারিখ ঘোষণা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ৭৫ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। দ্বিতীয় পর্যায়ে ভর্তির পরও ১৫৫ আসন ফাঁকা রয়েছে।

রুয়েট ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‎তৃতীয় পর্যায়ে ভর্তির জন্য বিবেচিত মেধাক্রম ৩৫০১ থেকে ৩৭১৬ ও আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম ৩৭১৭ থেকে ৪১০০ পর্যন্ত শিক্ষার্থীদের আগামী ৬ এপ্রিল রুয়েট গেস্টহাউসে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের মেধাক্রম ও বিভাগ পছন্দের ক্রমানুসারে প্রস্তুতকৃত তালিকা প্রকাশ করা হলো। ভর্তি–ইচ্ছুক ছাত্রছাত্রীদের ব্যাংক চলাকালে ভর্তি ফি ১৮ হাজার ৫০০ টাকা প্রদান করে ভর্তি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

‎এবার পুরকৌশল, যন্ত্রকৌশল এবং ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল অনুষদগুলোর অধীন ১৪টি বিভাগে ১ হাজার ২৩০ সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত পাঁচটি আসনসহ ১ হাজার ২৩৫ আসনে ভর্তি নেওয়া হবে।